ক্রিকেট
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ফিরলেন সৌম্য, জাকের ও মুশফিক
আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক ও পেসার মুশফিক হাসান।
‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড একদিন চুরমার করবে সূর্যবংশী’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আইপিএলের মেগা মঞ্চ—সবখানেই নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী। তবে ১৫ বছর বয়সী এই বিষ্ময় বালকের ভবিষ্যৎ নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। তার স্পষ্ট বার্তা, নিজের ফিটনেস ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের সব রেকর্ড নিজের করে নেবেন এই উঠতি তারা।
এশিয়ান গেমসে অন্তত ফাইনাল খেলতে চান জ্যোতি
আসন্ন এশিয়ান গেমস এবং বছরের শেষভাগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে সফরকে সামনে রেখে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসে অন্তত ফাইনাল খেলার লক্ষ্য স্থির করার পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষদের হারানোর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
‘গ্রিন জোনে’ রাখতেই জিম্বাবুয়েতে খেলানো হয়েছিল নাহিদকে, বললেন হাবিবুল
গতিময় পেসার হিসেবে সারা বিশ্বের আলোচনায় থাকা নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে অনেক স্বপ্ন ছিলো বাংলাদেশের। কিন্তু তরুণ এই পেসার চোটে পড়ে অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেছেন। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে চোটে পড়ায় প্রশ্ন উঠে, কেন তাকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাতে হলো? প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এই বিষয়ে দিয়েছেন ব্যাখ্যা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারিগরি দিক তুলে ধরে নাহিদকে ‘গ্রিন জোনে’ রাখতে খেলাতেই হতো বলে জানিয়ে এই চোটকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
যে ভাবনায় পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য
সেই ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সৌম্য সরকার। সাদা বলের ক্রিকেটে বিবেচনায় থাকা বাঁহাতি ব্যাটারকে টেস্টে কখনোই থিতু হিসেবে ভাবা হয়নি। তবে লম্বা সময় পর তাকে ফিরিয়ে আনা হয়েছে দলের বর্তমান সংকট ও কিছু নির্দিষ্ট বিষয় মাথায় রেখে।
চোট থেকে লিটনের ফেরার প্রক্রিয়া কেন এত দীর্ঘ হচ্ছে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। শুরুতে মনে হচ্ছিল সেটা খুব গুরুতর কিছু না। তাকে তাই টি-টোয়েন্টি সিরিজেই রাখা হয় দলে। কিন্তু ক্রমশ লিটনের চোট থেকে ফেরার প্রক্রিয়া দীর্ঘতর হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ের সফরে গিয়েও খেলতে পারেননি, এবার অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও নেই তিনি।
‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড একদিন চুরমার করবে সূর্যবংশী’
1 মিনিট পাঠ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ফিরলেন সৌম্য, জাকের ও মুশফিক
1 মিনিট পাঠ
চোট থেকে লিটনের ফেরার প্রক্রিয়া কেন এত দীর্ঘ হচ্ছে?
1 মিনিট পাঠ
যে ভাবনায় পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য
1 মিনিট পাঠ