৩ নেতার মাজার থেকে শুরু হবে এনসিপির নির্বাচনী প্রচারণা
রাজধানীতে তিন নেতার মাজার থেকে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।কাল সকাল সাড়ে ১০টায় দলটির নেতারা তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবেন।এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসিরউদ্দিন পাটোয়ারী, আদিব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাশিন, দিলশানা পারুল ও নাবিলা তাসনিদ উপস্থিত থাকার কথা রয়েছে।এনসিপির নির্বাচন-বিষয়ক মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম আজ এক সংবাদ...
রাজধানীতে তিন নেতার মাজার থেকে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কাল সকাল সাড়ে ১০টায় দলটির নেতারা তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবেন।
এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসিরউদ্দিন পাটোয়ারী, আদিব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাশিন, দিলশানা পারুল ও নাবিলা তাসনিদ উপস্থিত থাকার কথা রয়েছে।
এনসিপির নির্বাচন-বিষয়ক মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।
এতে বলা হয়, তিন নেতার মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণ থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হবে, যা জাতীয় প্রেসক্লাবে শেষ হবে।